ঝিনাইদহে প্রথম করোনায় আক্রান্ত ২ জন

ঝিনাইদহ জেলায় প্রথম দু জন করোনা আক্রান্ত হয়েছে।

তাদের মধ্যে একজন ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকায়। তিনি একজন মহিলা বয়স ৩৫ বছর। ঢাকা থেকে সম্প্রতি বাড়িতে এসেছেন। অপর জনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোল্লাডাঙ্গা গ্রামে। তিনি পুরুষ বয়স ৩২ বছর। তিনি সম্প্রতি মাদারিপুর থেকে বাড়িতে এসেছেন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, তাদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পজেটিভ এসেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর