জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( গোপীনাথপুর) গ্রামের চাকুরীজীবী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে গ্রামের দুঃস্থ, অসহায় ৫৫ টি পরিবারের মধ্যে পবিত্র মাহে রমাযান উপলক্ষে আজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন করোনার ভয়াল থাবার সম্মুখে ; তখন দেশের জনসংখ্যার এক বৃহৎ অংশ খাদ্য সহ পারিপার্শ্বিক নানাবিধ সমস্যায় স্বীকার। করোনার মহামারী যখন ক্রমেই বেড়ে চলছে, তখন সারাদেশ লকডাউনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। ২৬ শে মার্চ থেকে সারাদেশে চলছে সাধারণ ছুটি। জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে প্রায় সব মানুষ’ই সংকটে। ঘরের বাহিরে করোনাভাইরাসের ভয় আর ঘরে বসে থাকলে ক্ষুধার জ্বালা।
এরই প্রেক্ষিতে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম মিলন সহ এলাকার কিছু তরুণ-মোঃ সারোয়ার হোসেন সুজন,মোঃ শফিকুল ইসলাম শফিক , এম. এ সেজনু মিয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ ফজলে রাব্বী, খাইরুল ইসলাম আশিক, মোঃ শামীম, রিফাতুল ইসলাম হৃদয় প্রমুখ, নির্দিষ্ট পরিমানের চাল, ডাল, আলু, তেল, লবন , মুড়ি, খেজুর গ্রামের দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে বিতরণ করেন।
মোঃ সারোয়ার হোসেন সুজন জানান, ”করেনা নামক এ মহামারীর ভয়াবহতার সময়ে গ্রামের দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সার্থক। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এছাড়া বিভিন্ন সংগঠনেের নেতৃবৃন্দ এবং গ্রামের সাধারণ মানুষ এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান।
বার্তা বাজার/এম.সি