ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৪২৮, মৃত ৫৭

ভারতে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ হাজার ৪২৮ আক্রান্ত হয়েছে। দেশটিতে এ সময়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

শনিবার সকাল ৮ টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৬। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৩ জন।

২৫ মার্চ লকডাউন জারির আগ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬০৬ এবং মৃত্যু হয়েছিল ১০ জনের। কর্তৃপক্ষ দাবি করছে, লকডাউনের কারণে করোনার সংক্রমণ মন্থর হয়েছে।

সরকারের নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার নীতি আয়োগ সদস্য ভিকে পাল জানান, আমরা যদি ২১ মার্চের দিকে ফিরে যাই তাহলে দেখতে পাব প্রতি তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল। ২৩ মার্চ জনতা কারফিউ পালিত হলে গুরুত্বপূর্ণ মোড় নেয়। এতে দ্বিগুণ হওয়ার সময় পাঁচ দিন হয়। এর মধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্ব পালন শুরু হয়। ৬ এপ্রিল থেকে দ্বিগুণ হওয়ার সময় কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এখন তা ৮.৬ দিনে রয়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, এই হার হয়তো মহামারির সঠিক চিত্র তুলে ধরছে না। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য অনুসারে, বুধ ও বৃহস্পতিবার ভারতে পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার। ২৫ মার্চ এই সংখ্যা ছিল ২০ হাজার ৮৬৪।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর