জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া। সে জয়পুরহাট গার্লস ক্যাডট কলেজে দশম শ্রেণীতে পড়তো।
সুমাইয়া পাঠানপাড়া এলাকার মোখলেছুর রহমানের মেয়ে।
ক্ষ্রলাল থানার ওসি এবিএম সিদিকুর রহমান জানান, গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী সুমাইয়া কিছুদিন আগে ছুটিতে বড়ি যায়। শুক্রবার দুপুরের দিকে বাড়িতেই স্কুলড্রেস পরিস্কার করছিল। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের কেজি স্কুল ঘরের তীরের সাথে ওড়নায় ঝুলন্ত তার মৃতদেহ পাওয়া যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সুমাইয়ার মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
সুমাইয়ার পরিবার জানায়, ক্যাডেট কলেজে পড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনিহা দেখানোর কারণে বকা বকি করা হয়েছিল এবং মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার বন্ধ করতে বলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ক্ষেতলাল থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সিদ্দিকুর রহমান।
বার্তাবাজার/এসজে