করোনাযুদ্ধে জাগ্রত ‘আমরা একতা’ সংগঠনের অনন্য মানবতা

করোনা জয়! এখনো বহুদূর। কিন্তু করোনার ছোবলে ক্ষতবিক্ষত খেটে খাওয়া দুস্থ মানুষের রক্তক্ষরণ যে থামছেই না।

করনোভাইরাস কেড়ে নিয়েছে গরিবের অসহায় মুখের ‘দুর্লভ’ হাসিও। ফিকে হওয়া হাসি গরিবের মুখে ফেরাতে কাঁধে কাঁধ রেখে দেশজুড়ে এখন চলছে মানবিক মানুষগুলোর অনন্য এক লড়াই! পেটে ক্ষুধা নিয়ে ঘরবন্দি গরিব মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা তো আছেই। সঙ্গে ব্যক্তি উদ্যোগ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধিদের মানবিকতাও জাগ্রত। করোনা পরিস্থিতিতে ‘খাদ্য উপহার’ পৌঁছে যাচ্ছে গরিবের বাড়ি বাড়ি।

ছবি: বার্তা বাজার

কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে। ‘আমরা একতা’ সংগঠন নামের একটি সংগঠনের উদ্যোগে তারা এ কাজ চালিয়ে যাচ্ছে। গ্রহীতার ঘরে ঘরে ‘উপহার সামগ্রী’ হিসেবে খাবার পাঠিয়ে দিচ্ছে সংগঠনটি। ভলেনটিয়ারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে খোঁজ নিয়ে ঘরে ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছে তারা। খাবার সামগ্রীর ব্যাগ দরজার সামনে রেখে গ্রহীতা আসার আগেই সেখান থেকে সরে পড়ছেন তারা।

ছবি: বার্তা বাজার

খাদ্য সহয়তা প্রদানের পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সংগঠনের সদস্যরা বাড়ী বাড়ী, জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জীবাণু নাশক স্প্রে করা অব্যাহত রেখেছে। বিতরণ করছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার।

সংগঠনটির সদস্য আব্দুল্লাহ্ সুমন জানান, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেকেই সরকার বা অন্যান্য সংস্থার খাদ্য সহায়তা গ্রহণ করতে পারছেন না। অথচ তাদের ঘরে খাদ্য সামগ্রীর প্রচণ্ড অভাব। ছেলে-মেয়ে নিয়ে দুঃসহ দিন কাটাচ্ছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের খাদ্য সহয়তা দেওয়া হচ্ছে সাধ্যমতো। করোনার এই প্রাদুর্ভাব চলাকালীন সময়ে আমরা এ যুদ্ধে সর্বদা জাগ্রত থাকবো।’

‘আমরা একতা’ সংগঠনে রয়েছেন আব্দুল্লাহ্ সুমন, সোহান শিকদার, আমজাদ হোসেন জুয়েল, রাকিবুল ইসলাম সহ বেশ কয়েকজন স্বপ্নবাজ তরুণ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর