সারাদেশের করোনা আক্রান্ত জেলা গুলোতে চলছে লকডাউন । ঘর থেকে বের হতে পারছেন না লোকজন। কাজ বন্ধ থাকায় সব থেকে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ জন । সারাদেশের লকডাউন জেলাগুলোর এসব নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোর পাশে এসে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। সংগঠনটির উদ্যোগে ইতিমধ্যে সারাদেশের ৩১ টি জেলায় ১ম ও ২য় দফায় ১২০০ পরিবারকে ১ সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গতকাল (শুক্রবার) কুড়িগ্রাম জেলায় ২০টি পরিবারকে বিতরণের মধ্য দিয়ে শেষ হয় তাদের ২য় দফায় খাদ্যসামগ্রী বিতরণ । সংগঠনটির সুত্রে জানা যায় ,১ম ও ২য় সপ্তাহের খাদ্য সামগ্রীতে তারা ১০ কেজি করে চাল,১ লিটার তৈল,৫ কেজি আলু,১ কেজি মসুর ডাল,মিষ্টি কুমড়া,পেঁয়াজ,মরিচ,মসলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা বিতরণ করেন । সংগঠনটির রংপুর বিভাগীয় সহ-সমন্বয় কাজী মাহমুদ বার্তা বাজার কে জানান,”আমরা চেস্টা করছি দেশের এই সংকটকালীন মুর্হূতে এসব নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোকে সহযোগিতা করতে । ”

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবির জানান, ১ম ও ২য় দফার পর আগামী সপ্তাহ থেকে ৩য় ধাপে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করবেন তারা । সংগঠনটির উদ্যোগে এর আগে ৬ হাজার স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয় দেশের শ্রমজীবী মানুষদের মাঝে ।
উল্লেখ্য,পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ২০০৫ সাল থেকে পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি মানবিক কাজগুলো তারা করছে।
বার্তা বাজার/এম.সি