গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা টেস্টিং কিট গ্রহণ করেনি সরকার

নানা নাটকীয়তার পরে করোনা ভাইরাস শনাক্তকরনের গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরীকৃত কিট গ্রহন করেনি সরকার। শনিবার (২৫ এপ্রিল) সকালে কিট হস্তান্তরের জন্য সরকারের স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিনিধি না থাকায় শুধু মার্কিন কোম্পানি সিডিসি’কে করোনা শনাক্তকরণ কিট দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে এটিএম হায়দার অডিটরিয়ামে এই কিট হস্তান্তর করা হয়। তবে সরকারি প্রতিনিধি না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরকে কিট দেয়া যায়নি।

জানা যায়, প্রথম পর্যায়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে। দুটি পদ্ধতিতে এটি পরীক্ষা করা হয়েছে যে কারণে এখন পর্যন্ত সকল পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়া গেছে

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে করা হয় চূড়ান্ত পরীক্ষা। এরপরেই কিটগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়। কিটের নাম দেয়া হয়েছে জিআর কোভিড-নাইনটিন ডট ব্লোট র‍্যাপিড টেস্টিং কিট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর