ঢাকা-মাদারীপুর থেকে ঝিনাইদহে গিয়ে করোনা সনাক্ত

ঝিনাইদহে প্রথমবারের মতো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত দু’জনের মধ্যে একজন ঢাকা থেকে ও অপরজন মাদারীপুর থেকে এসেছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চত করে জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯টি নমুনা পাঠানো হয়। সেখান থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে এক নারীর বাড়ি সদর উপজেলাতে। আক্রান্ত আরেক পুরুষের বাড়ি কালীগঞ্জ উপজেলাতে। আক্রান্তদের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে।

সিভিল সার্জন আরও বলেন, দু’জনের পজেটিভ রিপোর্ট আসলেও তারা ভালো আছেন। প্রাথমিকভাবে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। জেলা লকডাউন করতে তিনি প্রশাসনকে জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা বলেন, কালীগঞ্জে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। আমরা এখন সেখানে আছি। বিস্তারিত প্রেসব্রিফিং করে জানানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর