করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান ইবি ছাত্রমৈত্রীর

করােনাভাইরাসের প্রকোপে মানবেতর জীবনযাপনকারী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযােগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শনিবার (২৫ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযােগিতা প্রদানের দাবী জানিয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।

বিবৃতিতে তারা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নানামুখী সহযােগিতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এখন পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রবান্ধব কোন কর্মসূচী গ্রহণ করেনি যা সাধারণ শিক্ষার্থীদের হতাশ করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলমান প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের করােনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ তহবিল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আর্থিক সহযােগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর