হংকংয়ের স্যাটেলাইট টেলিভিশন জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মারা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ধরণের মন্তব্য করেনি। আবার উত্তর কোরিয়া কিমের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে।
চীন থেকে কিমের শারীরিক অবস্থা জানার জন্য আবার চিকিৎসক দলও পাঠানো হয়েছে বলে শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
সর্বশেষ ১১ এপ্রিল জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে- হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর।আর সেই দাবি করে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে। সিএনএন এর এক প্রতিবেদনেও দাবি করা হয়, কিম গুরুতর অসুস্থ। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।
বার্তাবাজার/এসজে