করোনায় মৃত্যুর হারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ ৪৭

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিশ্ব এখন বেসামাল। প্রতিনিয়তই মারা যাচ্ছে অসংখ্যা মানুষ। বাদ পড়েনি বাংলাদেশও। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে ১৮৫ দেশ ও অঞ্চলের মধ্যে ৪৭ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

জন হপকিন্স ইউনিভার্সিটির তালিকা অনুসারে, শুক্রবার পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন মোট ১৩১ জন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ২৪৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। অপরদিকে ৭ লাখ ৯৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যের হারের দিক দিয়ে সবচেয়ে উপরে আছে যুক্তরাষ্ট্র এর পর ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম। এদিকে, এশিয়ায় মৃত্যের হারের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১১তম।

প্রথমে রয়েছে ইরান। দেশটিতে এ পর্যন্ত ৮৮ হাজার ১ শত ৯৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। দ্বীতিয় অবস্থানে আছে উৎপত্তি স্থল চিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর