মাহামারি করোনার কারণে বিশ্বের বেশিরভাগ দেশই ক্ষতিগ্রস্থ। তার মাঝে দেশগুলোর ফুটবল অনেকটা ফেডারেশনেরও ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবার ফিফার সদস্য দেশগুলোর প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। ২১১টি দেশের জন্য ১২৭৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যেক দেশ পাবে সর্বনিম্ন ৪ কোটি ২৫ লাখ টাকা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অর্থ সংক্রান্ত কোনো সঙ্কটের কথা না বললেও কিছুটা প্রভাবতো পড়েছেই। আরও দীর্ঘদিন ধরে যদি ফুটবল বন্ধ থাকে তাহলে ক্ষতিটা অবশ্যই বাড়তে থাকবে। তবে এমন সঙ্কটময় মুহুর্তে ফিফার এই অনুদান অন্য সদস্যদের মতো বাফুফেকেও স্বস্তি এনে দেবে।
ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘করোনা সঙ্কট মোকাবেলায় ফিফা তার সদস্যদের পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করে। যেসব দেশ বেশি আর্থিক সঙ্কটে পড়েছে তাদের দিয়ে শুরু হবে এই অনুদান কার্যক্রম।’
করোনার কারণে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার এটি প্রথম ধাপ বলে জানিয়েছে ফিফা। পরবর্তী ধাপের করণীয় ইতোমধ্যে ঠিক করেছে তারা। আগামী সপ্তাহে বিস্তারিত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বার্তাবাজার/এসজে