যবিপ্রবির ল্যাবে করোনা পরীক্ষা: নতুন শনাক্ত ১২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ল্যাবে মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীরা তিনটি জেলার মধ্যে। এর মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ৯ জন ও ঝিনাইদহ জেলায় প্রথম দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

শুক্রবার পরীক্ষা শেষে শনিবার (২৫ এপ্রিল) সকালে যবিপ্রবির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ৫ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এসব করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।

এছাড়াও ঝিনাইদহ জেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী পাওয়া গেছে। এই প্রথম ঝিনাইদহ জেলায় করোনা রোগী শনাক্ত হলো। আর নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ১১ জন ও চুয়াডাঙ্গার একজনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর