বিশ্বের পারমাণবিক শক্তির শক্ত একটা অবস্থানে আছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উনের মূমুর্ষ অবস্থা উল্লেখ করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা সংস্থা সিএনএন। তবে এই সংবাদকে অসত্য বলে দাবী করেছিল উত্তর কোরিয়া এমনকি বার্তা সংস্থাটির দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
কিন্তু সব কথার মূলে একটা কথা স্পষ্ট প্রতীয়মান, কিম মারা গেলে উত্তর কোরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মাঝে নীরব যুদ্ধ শুরু হওয়া এক রকম নিশ্চিত। এ প্রসঙ্গে কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলেই দিয়েছে, কিমের মৃত্যু ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের সাবেক প্রধান চুন ইন বাম এক সাক্ষাৎকারে মার্কিন মিলিটারি টাইমসকে জানান, যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে চীন ও যুক্তরাষ্ট্র। কিম-পরবর্তী উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দেখা দিতে পারে পরমাণু যুদ্ধ। শীর্ষ নেতার মৃত্যুর পর উত্তর কোরিয়ায় আমেরিকা ঢোকার চেষ্টা করবেই। শুধু তা-ই নয়, চীনও পিছিয়ে থাকবে না।’
তার মতে, এই দুই পরাশক্তির অনুপ্রবেশ উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্ব করবে। আর এটা মেনে নেবে না পিয়ংইয়ং। তাদের পাল্টা আঘাত চীন-আমেরিকার জন্য সুখকর হবে না। পরিণতিতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
বার্তাবাজার/এসজের