বেনাপোল সিএন্ডএফ মালিক সমিতির সভাপতি সজনের মেজো ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

যশোর বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান (স্বজন) এর মেজ ভাই মেসার্স জিসান ট্রেডার্স এর মালিক মোঃ মমিনুর রহমান (ময়না) (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার(২৫শে এপ্রিল)সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৃত্যু বরন করেন।

মৃত ব্যক্তি হলেন,বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আলহাজ্ব মিজানুর রহমানের ছেলে মোঃ মমিনুর রহমান ময়না(৫৭)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি পুত্র সন্তান রেখে গিয়েছেন।

নিহতের বড় ছেলে আদনান জানান, শনিবার সকাল ৬টার দিকে আমার বাবার বুকে ব্যাথা উঠে । এক পর্যায়ে বমি করতে থাকে আমরা বাসাতে দেরি না করে নিজস্ব প্রাইভেট কারে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন । নিহত ব্যক্তির দাফন কার্য আজ যোহরবাদ নিজেদের পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর