না’গঞ্জে মোট আক্রান্ত ৬২৫, মৃত্যু ৪১

প্রাণঘাতী করোনাভাইরাসে নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ৬২৫। গত একদিনে মারা যাওয়া ২জন নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১-এ
শনিবার (২৫ এপ্রিল)জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) এই আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৩ জনেরসহ এই পর্যন্ত জেলায় মোট ১৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন।

সুস্থ হওয়া লোকদের মাঝে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশনের দুই অঞ্চল (বন্দর বাদে) মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ৪২২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত ১৩৩। বন্দরে উপজেলায় সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৫ ও আক্রান্তের সংখ্যা ২৯ এবং ৫টি ইউনিয়নে মৃত্যু ১ ও আক্রান্তের সংখ্যা ৯। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১২, সোনারগাঁয়ে আক্রান্ত ১১ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ৯ জন আক্রান্ত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর