সব দেশকে ইরান থেকে দূরে থাকার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত করেই ইরান বিদ্বেষী নীতিতে বিশ্বের সকল দেশকে ইরান থেকে দূরে থাকার আহ্বনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার (২৪ এপ্রিল) সিবিএন নিউজের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

করোনা চলাকালীন সময়েও গত বুধবার ইরান তাদের সামরিক উপগ্রহ ‘নূর’ উৎক্ষেপণ করার পরপরই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে নিন্দা জানানো হয়। পম্পেও ফ্রান্সের সেই নিন্দাকে সমর্থন করে বলেন, ইরান এ পদক্ষেপের মাধ্যমে কতটা বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাজ করেছে তা ফ্রান্সও উপলব্ধি করেছে। বিশ্বের সবগুলো দেশকে ইরান ও পরমাণু সমঝোতা থেকে দূরে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।

মাইক পম্পেও দাবি করেন, এখন থেকে আরো বেশি দেশ একথা উপলব্ধি করতে পারবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন তার প্রয়োজন ছিল।

ইরান বুধবার নিজস্ব রকেটের সাহায্যে সামরিক উপগ্রহ ‘নুর’কে মহাকাশে পাঠায় এবং উপগ্রহটি পৃথিবীর ৪২৫ কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর