যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে একদিনে নতুন করে আরও ৯৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৫২ হাজার হাড়িয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো। করোনার এমন ভয়াবহতায় আতঙ্কিত, দেশটির সাধারণ মানুষসহ প্রবাসী বাংলাদেশিরা।
তবে করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সফলতা পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
বার্তাবাজার/এমকে