ভারতে ১ মাসের লকডাউনে কমে এসেছে আক্রান্তের হার

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশেই লকডাউন ঘোষণা করেছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৪ এপ্রিল) ১ মাস পূরণ হলো এই লকডাউনের। লম্বা সময়ের লকডাউনে ভারতে ইতিবাচক প্রভাব পড়েছে। আক্রান্তের হার ২২ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে।

ঠিক এক মাস আগে ভারতে যেদিন লকডাউন ঘোষণা করা হয়েছিল সেদিনও দেশটিতে করোনা আক্রান্ত ছিল ৫০০ জনের মতো। বিশেষজ্ঞদের মতে ১ মাস আগে লকডাউন না করা হলে দেশটিতে আক্রান্তের এই সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতো।

একমাস লকডাউন থেকে জার্মানিতে আক্রান্তের হার নেমে এসেছিল আড়াই শতাংশে। আর আমেরিকায় প্রায় ৫ শতাংশে। ভারতে ঘনবসতির কারনেই এত বেশি আক্রান্ত হয়েছে ধারোনা করতা হচ্ছে। কারণ জার্মানিতে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৪৩ জন বাস করে ভারতের কলকাতায় সেই স্থানে ১০ হাজার মানুষের বাস। এই পরিসংখ্যানের প্রেক্ষিতে ভারতে বৃদ্ধির হার কমাটা সন্তোষজনক মনে করছেন বিশেষজ্ঞরা৷

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর