প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো। সেই সাথে বাড়ানো হয়েছে গণপরিবহন বন্ধের মেয়াদও। আগামী ৫ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে জরুরি পরিষেবাসমূহ খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবন ধারণের জন্য মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বার্তাবাজার/এমকে