মদপান করে ২ দিনে মৃত্যু ৮ জনের

যশোরে গত ২ দিনে মদপান করে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ উঠছে তারা অতিরিক্ত দেশি বা চোলাই মদ পান করেই মারা গেছেন। এঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মাঝে সদর উপজেলার ৫ জন, মনিরামপুরের ২ জন ও ঝিকরগাছার ২ জন আছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এর মাঝে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের সাহেব আলী (৬০) নামে এক ব্যক্তি। একইদিন দুপুরে শহরের বেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে নান্টু নামে (৩৫) আরেক মাদকসেবীর লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলের দিকে মনিরামপুরের মোহনপুর গ্রামের প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে মোমিন (৪২) বিষাক্ত স্পিরিট পানে মারা যান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে মুক্তার আলী (৪৫) নামে আরও এক ব্যক্তি মারা যান। তিনি মোহনপুরের আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার রাতে আরও মারা যান সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলার আবু বক্করের ছেলে আক্তারুজ্জামান (৪৫), শহরের ঘোপ নওয়াপাড়া রোড়ের সাবুর (৪৬) নামে এক যুবক।

এর আগে একই এলাকার শরিফউদ্দিন ওরফে মনিবাবু (৩৯) ঝুমঝুমপুর মান্দারতলার ফজলুর রহমান চুক্কি (৫০) বিষাক্ত মদপানে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর