আবারও বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষক

আকষ্মিক বজ্রপাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আবারও ২ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার ছবুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের টেনু মোল্লার ছেলে হাসেম মোল্লা (৬২) ও কোকারাম সরকারের ডাঙ্গি গ্রামের খালেক মোল্লার ছেলে জয়নাল মোল্লা (৪০)। তারা দু’জনই মাঠে গরু চরানোর সময় বজ্রপাতের শিকার হন।

এ বিষয়ে চরভদ্রাসনের ইউএনও জেসমিন সুলতানা জানান, মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর