সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গোপালগঞ্জের ৭ পুলিশ সদস্য

মহামারি করোনা থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে গোপালগঞ্জ জেলায় ৭ পুলিশ সদস্য বাড়ি ফিরেছে। আক্রান্ত হয়েছে মুকসদপুর ও কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার ও এক নার্স। সুস্থ হওয়া ৭ পুলিশের সবাই মুকসুদপুর থানার।

এই পর্যন্ত গোপালগঞ্জে ১৮জন পুলিশ সদস্যসহ মোট ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। কিছুদিন আগে টুঙ্গিপাড়ার এক দম্পতিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় মোট আইসোলেশনে আছে ৩০ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

সিভিল সার্জন বলেন, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত বলে রিপোর্ট আসেওই ডাক্তার ও নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা ভাইরাস আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর