প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বিশ্বের ১ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ২০ হাজার ৯৩৫ জন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েও উঠেছেন ৭ লাখের বেশি মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৭ লাখ ৭৯ হাজার ৭৭৪ জন।
গত বছরের ডিসেম্বরের চীনের উহান থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে চীন এ ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সর্বমোট ৪ হাজার ৬৮৯ জন। এর মধ্যে একদিনেই আক্রান্ত হয়েছে ৫০৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস