করোনায় দেশের কোন বিভাগে কতজন আক্রান্ত

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৬৮৯ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ১১২ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) আইইডিসিআর তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৫০ দশমিক ৬০ ভাগই ঢাকা মহানগরীর, যার সংখ্যা দুই হাজার ৬০ জন। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে ১ হাজার ৪৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৬ জন, সিলেট বিভাগে ৪৯ জন, রংপুর বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩৯ জন, বরিশাল বিভাগে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৩২ জন।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৫৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ১৮ হাজার ১৭৬ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর