রমজান মাস মানে হলো রহমতের মাস। অন্য সব মাস থেকে এ মাস মুসলিমদের জন্যে আলাদা। কিন্তু করোনার কারণে এ মাসেও কঠিন সময় পার করছে অনেক বাংলাদেশী প্রবাসীরা। ঠীক তখনি মুসলিমদের মাঝে পাঁচ লাখ প্যাকেট হালাল খাবার বিতরণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মেয়র বিল দে ব্লাসিও।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক শহরে মেয়র বিল দে ব্লাসিও এই ঘোষণা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও খালিজ টাইমস।
মেয়র বিল দে ব্লাসিও বলেন, ‘রমজানে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনাহারীকে খাবার দেওয়া। অনাহারে থাকা মানুষকে এই হালাল দেওয়া হবে।’
নিউইয়র্কে করোনাভাইরাসের কারণে খাদ্য সংকটে থাকা মানুষেকে ‘নাও এবং চলে যাও’ কর্মসূচির আওতায় ১ কোটি প্যাকেট খাবার বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাদ্য রিলিফের আওতায় মুসলিমদের মাঝে ৫ লাখ প্যাকেট হালাল খাবার বিতরণ করা হবে।
কেএ/বার্তাবাজার