রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়ের ঠাঁই হলো চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে

মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, মায়ের মত আপন কেহ ত্রিভুবনে নাই’। অথচ সেই মাকে বোঝা মনে করে রাস্তায় ফেলে গেল হতভাগা ছেলে। নির্মম এ ঘটনাটির শিকার হয়েছেন চাদপুরের মতলব উপজেলার স্বামী হারা রিজিয়া বেগম। ঢাকার মিরপুর ১২ নাম্বারে সিরামিক কারখানার আশে পাশে বেওয়ারিশ হিসেবে ঘুরাঘুরি করে ৭ দিন। পরে স্থানীয় ২ জনের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরপুরের কল্যানপুর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাাদ্দার বার্তা বাজারকে জানান, মিরপুর ১২ এর সিরামিক কারখানার আশেপাশে রাস্তার পাশে থেকে পড়ে থাকা অবস্থায় আমরা বৃদ্ধা রিজিয়াকে উদ্ধার করি। তখন ওনার কাপড়-চোপড়ের ভিতর থেকে ১১ হাজার ৫০৭ টাকা পাই। বয়সের ভারে উনার পরিবারের ঠিকানাও ভালভাবে বলতে পারছিলেন না। প্রাথমিকভাবে বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। ছেলের নাম আওয়াল জানতে পারি। তারপর সেই ঠিকানায় খোঁজ খবর নেয়া হয়।

ছেলে আওয়াল নারায়নগঞ্জে তার স্ত্রী নিয়ে থাকেন। যোগাযোগ করা হলে ছেলে ও ছেলের বউসহ আত্মীয়রা যোগাযোগ রাখছে কিন্তু ওনার দায়িত্ব কেউ নেয়ার জন্য রাজি হচ্ছে না।

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ৭৩ জন মা-বাবা আছে যারা একেবারেই পরিবার থেকে বিতারিত। তাদের দিয়েই মিলটন সমাদ্দারের একটি পরিবার। বর্তমানে সেখানে ৬৬ জন বৃদ্ধ-বৃদ্ধা ও ছয়জন প্রতিবন্ধী শিশু আছে। আগে সাধারণ মানুষের সহায়তা পেলেও করানোভাইরাসে পুরোপুরি বন্ধ সেটি। এতে বিপাকে বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলো। এ অবস্থায় বিত্তবানদের সহযোগিতায় চেয়েছেন মিলটন সমাদ্দার। কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৬২০৫৫৫২২২ নম্বরে।

ভিডিও…

মাকে রাস্তায় ফেলে গেলো ছেলে

মাকে রাস্তায় ফেলে গেলো ছেলেবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/160598ইউটিউব লিংক https://youtu.be/e8tTjH4LxZU

Gepostet von Barta Bazar am Samstag, 25. April 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর