প্রাণঘাতী করোনায় বেসামাল ক্ষমতাধর যুক্তরাষ্ট্র, মৃত্যু ছাড়াল ৫১ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বেসামাল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৪৫৩ জনের। নতুন করে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষ। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১২ হাজার ১০ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ১ লাখ ৯৫ হাজারের ও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে পরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে করোনায় প্রাণ গেছে ২৫ হাজার ৯৬৯ জনের। আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯০২ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর