প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বেসামাল পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বিশ্বের ১ লাখ ৯৫ হাজারের ও বেশি মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ১০ হাজার ৩৯৯ জন।
প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৪৫৩ জনের। নতুন করে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১২ হাজার ১০ জন।
যুক্তরাষ্ট্রে পরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে করোনায় প্রাণ গেছে ২৫ হাজার ৯৬৯ জনের। আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯০২ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস