লকডাউনের ভারতে দু’দশকে সবথেকে কম দূষণ: নাসা

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা স্যাটেলাইট সেনসর পর্যবেক্ষণের পরে জানিয়েছে, করোনা ভাইরাসে লাগাম টানতে দেশব্যাপী লকডাউনে বাতাসে ধূলিকণা, ধোঁয়াশার পরিমাণ তাৎপর্যপূর্ণভাবে ২০ বছরে সবচেয়ে কম হয়েছে।

নাসায় মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে ইউনিভার্সিটিজ স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত জানিয়েছেন, “আমরা আগে থেকেই জানতাম যে বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের এই বিশেষ পরিবর্তন দেখা যাবে”।

আরও বলেছেন, “বছরের এইরকম সময়ে গাঙ্গেয়-ভারতে অ্যারোসল লেভেল এতটা কম কখনও দেখিনি”।

দক্ষিণ এবং মধ্য এশিয়ার অ্যাকটিং অ্যাসিসেন্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস ট্যুইট করে জানিয়েছেন, “২০১৬ সালের বসন্তকালে তোলা কিছু ছবি যেখানে দেখা গিয়েছে, ২০ বছরে ভারতের বাতাসে ধূলিকণার পরিমাণ সবচেয়ে কম। ভারত সহ গোটা পৃথিবী যখন আবারও একসঙ্গে কাজ করতে এবং ট্রাভেল করতে শুরু করবে তখন মনে রাখা দরকার যে একসঙ্গে কাজ করলে বাতাস দূষণমুক্ত হতে পারে”।

২০১৬-২০১৯ সালের গড়ের সঙ্গে তুলনামূলকভাবে ২০২০ সালে প্রকাশিত অ্যারোসল অপটিক্যাল ডেপথ বিষয়ক যে তথ্য ম্যাপ সহযোগে দেওয়া হয়েছে তা অনেক আলাদা।

অ্যারোসল অপটিক্যাল ডেপথ বাতাসে উপস্থিত ধূলিকণা কিভাবে লাইট শুষে নেয় বা এর দ্বারা কতটা প্রতিফলিত হচ্ছে তারই মাপকাঠি। যা মূলত উপরিভাগে জমে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর