করোনায় সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন দুই লাখের কাছাকাছি। সময়ের সাথে লম্বা হচ্ছে লাশের সংখ্যা। তবে কিছু মৃত্যু নাড়া দেয় আমাদের মনকে। যেমন মাত্র তিনদিনের ব্যবধানে মারা যান ব্রিটেনের পরিচিত মুখ দুই যমজ বোন।
যা মেনে নেওয়া সত্যিই কঠিন। একই হাসপাতালে মৃত্যু হয় তাদের। দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর তারা ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
এই যমজ বোন দেশটির অনেক মানুষের কাছে ছিল পরিচিত মুখ। তাদের অপর এক বোন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেন।
গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান ৩৭ বছর কেটি ডেভিস। পেশায় তিনি ছিলেন নার্স। তার যমজ বোন এমাও ছিলেন একজন অবসরপ্রাপ্ত নার্স। তিনি স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে একই হাসপাতালে প্রাণ হারিয়েছেন। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের বোন জো ডেভিস।
কেএ/বার্তাবাজার