বাংলাদেশে ৩০৪ চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইট অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর)। শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী একটি ইংরেজি দৈনিককে এ তথ্য জানান।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ৩০৪ জন চিকিৎসক ছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯০ নার্স।
তিনি বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগে ২৪৬, ময়মনসিংহ বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে আট, বরিশাল বিভাগে আট, সিলেট বিভাগে চার এবং রংপুর বিভাগে তিন জন রয়েছেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ‘এখন পর্যন্ত অন্তত ১৯০ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১৪ জন নার্স সরকারি ও ৭৬ জন নার্স বেসরকারি হাসপাতালের।’
এছাড়াও, উল্লেখযোগ্য সংখ্যক আয়া ও টেকনিশিয়ানসহ অন্যান্য মেডিকেল স্টাফ করোনা আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি। ।।পার্সট্যুডে।।
বার্তা বাজার / ডাব্লিও.এস