অকশন ফর অকশন ফেইসবুক পেজের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম কোন ক্রীড়াবিদ হিসেবে অসহায়দের জন্য নিলামে ব্যাট বিক্রি করেছেন সাকিব।
এবার তার দেখানো পথে হাটছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও লিটন দাস। তারা অকশন ফর অকশ পেজের মাধ্যমে নিজেদের স্মারক নিলামে তুলবেন।
অকশন ফর অকশন ফেইসবুক পেজ একটি ভিডিও আপলোড করে সে খবরই জানান দিচ্ছে। দেশের প্রথম এমন প্লাটফর্মে করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষদের পাশে দাড়াতে এগিয়ে আসছেন এই ৫ টাইগার।
ক্রিকেটারদের মধ্যে সৌম্য নিলামে দিচ্ছেন তার প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাটটিকে, যা দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে শতক পেয়েছিলেন। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও সাকিব আল হাসানের স্বাক্ষরিত বল নিলামে দিচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন যে বল দিয়ে, সেই বলটিই নিলামে দিবেন তাসকিন। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন বিজয়।
এদিকে লিটন অকশন ফর অ্যাকশনে যে ব্যাট তুলবেন, সেটিও শতক দেখেছে এশিয়া কাপে। ভারতের বিপক্ষে সবশেষ এশিয়া কাপের ফাইনালে ১১৭ বলে ১২১ রানের ইনিংস সাজিয়েছিলেন লিটন এই ব্যাট দিয়ে।
উল্লেখ্য, করোনা মোকাবেলায় নিজের জার্সি আর বুট নিলামে তুলবেন মাশরাফিও। সর্বকনিষ্ঠ শতক হাঁকানো ব্যাটটি নিলামে তুলবেন আশরাফুল। মুশফিক নিলামে তুলবেন দেশের প্রথম ডাবল শতক হাঁকানো ব্যাটটি।
কেএ/বার্তাবাজার