নভেল করোনা ভাইরাস সংক্রমনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৪৭তম স্থানে আছে বাংলাদেশ।
শুক্রবার(২৪ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন মোট ১৩১ জন।
এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসের মারা গেছেন ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ২৭ লাখের বেশি।
করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের পরিমাণ ৮,৮৬,৭০৯ এবং মৃত্যু ৫০,২৪৩। দ্বিতীয় স্থানে আছে স্পেন। ২১৯৭৬৪ আক্রান্তের মধ্যে থেকে মৃত্যু হয়েছে ২২৫২৪ জনের।
গত সপ্তাহেও মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালির পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশটি এখন আছে তৃতীয় স্থানে। মোট আক্রান্ত ১৮৯৯৭৩ এবং মৃত্যু ২৫৫৪৯ জন।
বার্তাবাজার/কে.জে.পি