করোনা মোকাবেলায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মতবিনময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সরকারী ত্রাণ সহায়তা যাতে জনগণের ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে মত বিনিময় সভা করা হয়েছে।

শুক্রবার মুছাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

এর আগে গত মঙ্গলবার থেকে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করার লক্ষে ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকসহ সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও মানবিক কমিটির সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজুল হক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর