নাটোরের বড়াইগ্রামের বিষ প্রয়োগে পাখী হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রাজাপুর বাজারে এঘটনা ঘটে। এ ঘটনায় করোনা মহামারীর ভিতরে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা করে দেখা যায় খাবারে বিষ প্রয়োগ করে ওই পাখীগুলোকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, আজ সকালে রাজাপুর বাজারের মধ্যে একটি বটগাছে আশ্রয় নেয়া অনেকগুলি বুলবুলি ও শালিক পাখীগুলো একে একে মরে গাছথেকে পড়তে শুরু করে।
করোনা মহামারির এই সময়ে পাখীর অস্বাভাবিক মৃত্যু দেখে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য দুটো মৃত পাখী নিয়ে জান।
পরে মৃত পাখী দুটি কেটে খাদ্যনালী পরীক্ষা করে দেখেন সেখানে নীল রংয়ের ভাত রয়েছে। এথেকে অনুমান করা যায়, কে বা কারা ভাতের সাথে বিষ মাখিয়ে রাখলে ওই পাখি গুলো সেই ভাত খায় এবং খেয়ে বট গাছের উপরে বসলে ওখান থেকে একে একে মরে নিচে পড়তে থাকে।
কেএ/বার্তাবাজার