বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু ও সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশির নেতৃত্বে আজ আড়িয়াল বিলে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে ধান কাটেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে গণপরিবহন বন্ধ থাকায় দেশের উত্তরাঞ্চল থেকে প্রতি বছরের ন্যায় এবার পেশাদার কৃষানরা আসতে পারেনি মুন্সীগঞ্জে। তাই কৃষকরা জমির পাকা ধান নিয়ে পড়ে যায় দারুন সংকটে।
এমন পরিস্থিতিতে মানবিক কারণেই তারা সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আড়িয়াল বিল সংলগ্ন গাদিঘাট গ্রামের কৃষক মোঃ বিল্লাল হাওলাদারের দশ গন্ডা জমির ধান কেটে দেন।
বেশ কয়েকদিন আগেই ধান পেকে কাটার উপযোগী হলেও কৃষাণ সংকটে দিশেহারা ছিলেন বিল্লাল হাওলাদার। খবর পেয়ে কৃষকের কাছে ছুটে যান কেন্দ্রীয় যুবধারার সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান এবং তার জমির ধান কেটে দেওয়ার প্রস্তাব দেন।
কৃষক বিল্লাল সানন্দে রাজি হলে জিল্লুর রহমান যোগাযোগ করেন যুবধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্হানীয় যুবধারার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজ ঐ কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
এ সময় ধান কাটায় অংশ নেন জনাব মাহী বি চৌধুরী এমপি’র পিএস গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, সাবেক পিএ ও যুবধারার সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান, যুবধারার কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল্লাহ আল মামুন, দেওয়ান শহিদুল ইসলাম শহিদ, আমিনুল ইসলাম শ্যামল, বাচ্চু মেম্বার, নাজির হোসেন চঞ্চল, দেলোয়ার হোসেন, মোঃ মোতালেব, মোঃ তারেক প্রমূখ।
কেএ/বার্তাবাজার