কোয়ারেন্টাইনে থেকেই রোজা পালন করবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোয়ারেন্টাইনে থেকেই রোজা পালন করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার(২৪ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল জানান, ম্যাডাম এখন কোয়ারেন্টাইনেই আছেন। গোটা জাতি লকডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। উনি ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন এবং এভাবে কোয়ারেন্টাইনে থেকে তিনি রোজা পালন করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসায় খালেদা জিয়ার সময় কাটছে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ পাঠ, বই পড়ে। এছাড়াও দুই পুত্রবধূ, নাতনিদের সঙ্গে টেলিফোনে মাঝে মধ্যে কথা বলেন তিনি।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সবকিছু তত্ত্বাবধান করছেন। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর