নরসিংদীতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দুইজন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন করে ১৭ জন করোনা রোগী। তবে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার ৬ দিন পর পুনরায় করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানিয়েছেন, মৃত ওই ব্যক্তি নরসিংদী সদরের ভাগদী মহল্লার বাসিন্দা ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
সুস্থ হওয়া রোগীদের ছাড়পত্র দিয়ে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। ছাড়পত্র পাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী।
বার্তা বাজার / ডাব্লিও.এস