বসুন্ধরা করোনা হাসপাতালের ৭৫০ বেড প্রস্তুত

দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৭৫০টি বেড প্রস্তুত করা হয়েছে।

আগামী দুই থেকে ৩দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে আইসিসিবির এ হাসপাতাল।

শুক্রবার(২৪ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে এক নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন।

তিনি বলেন, আমাদের ২০৮৪টি বেড তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজন হলে এটিকে পাঁচ হাজারে উন্নীত করা সম্ভব। এরই মধ্যে ৭৫০টি বেড প্রস্তুত হয়েছে। এর মধ্যে শেড এলাকায় ৫০০টি এবং বাকি ২০০টি কনভেনশন হলগুলোতে। বাকিগুলো আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।

হাসপাতাল হস্তান্তরের বিষয়ে জসীম উদ্দিন বলেন, আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করা আর দুই থেকে তিনদিনের ব্যাপার। এগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটি হস্তান্তর করবো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং আইসিসিবি কর্তৃপক্ষ একসঙ্গে মিটিংয়ে বসবে। সেখানে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর