ফোন করলেই পৌঁছে যাচ্ছে ‘তামিমের উপহার’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এ দুঃসময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সাকিব-মুশফিক সহ দেশের
অনেক ক্রিকেটার। এবার একটু ভিন্ন ভাবে মানুষের পাশে দাড়াচ্ছেন ওয়ানডে কাপ্তান। অসহায় মানুষের জন্যে তার দেওয়া খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন নাফিসা আনজুম খান।

বেশ কয়েকদিন থেকেই সামাজিক মাধ্যমে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। আর গণমাধ্যমে এ সংবাদ পেয়ে তার মহৎ উদ্যোগে সামিল হওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আজ শুক্রবার (২৪ এপ্রিল) তামিমের দেওয়া উপহার অসহায় পরিবারে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন নাফিসা খান ‘একজন বাংলাদেশ’।

ঢাকার বৃষ্টি উপেক্ষা করেই তামিমের উপহারের প্যাকেট আর নিকের সঙ্গী সিএনজি নিয়ে বেরিয়ে পড়েন নাফিসা। ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে নাফিসা লিখেছেন, ‘ক্যাপ্টেনের উপহার নিয়ে রওনা হচ্ছি…’ মূলত, যে সকল পরিবার নাফিসার সঙ্গে যোগাযোগ করেন তাদের কাছে সিএনজিতে চড়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন নাফিসা।

সিএনজিতে একটি ব্যানারে লেখা থাকে ‘একজন বাংলাদেশ’। শুরুতে কারও সাহায্য নেননি। তার মহৎ উদ্যোগ দেখে কাছের মানুষরাও তার সঙ্গে যোগ দেন। সে ধারায় গণমাধ্যমে বরাতে জানতে পেরে তার সঙ্গে সামিল হোন টাইগার অধিনায়কও।

এদিন উপহার নিয়ে বের হওয়ার ঘণ্টা খানেক আগে তামিমকে স্যালুট দিয়ে সামাজিক মাধ্যমে আরও একটি পোস্ট করেন নাফিসা। সেখানে লিখেছেন, ‘ধন্যবাদ ক্যাপ্টেন তামিম ইকবাল খান।

স্যালুট জানাই আপনাকে দেশের এই সংকটের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বৃষ্টি উপেক্ষাই করেই রওনা হচ্ছি… ইনশাআল্লাহ ঠিক সময়ে ক্যাপ্টেনের উপহার নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের দরজায়।’

রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা এবং যাত্রাবাড়ী অঞ্চলে তামিমের উপহার পৌঁছে দিবেন নাফিসা। আগের দিনই ফেসবুকে পোস্ট করে তা জানিয়ে দিয়েছিলেন তিনি, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের উপহার নিয়ে আমি পৌঁছে যাব আগামীকাল শুক্রবার মিরপুর,উত্তরা,বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকার নির্ধারিত কিছু পরিবারের কাছে। ধন্যবাদ ক্যাপ্টেন দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের কাছে উপহার হিসেবে আহার পৌঁছে দেওয়ার জন্য।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর