আওয়ামী লীগ নেতা তানভীরের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ০২নং চরপার্বতী ইউনিয়নের ৩ শতাধিক অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী দিয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর।

শুক্রবার সকাল ৯ টায় চুকানীর টেক এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এসময় চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুলসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতা জহিরুল ইসলাম তানভীর বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছি। তিনি বলেন, আমার নেতা বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আবদুল কাদের মির্জার ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে এ কার্যক্রম চালু করি। ইতোমধ্যে আরও দুইধাপে চরপার্বতীতে ত্রান সামগ্রী বিতরন করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তানভীর জানান।

এদিকে সুন্দর আয়োজনের জন্য বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা জহিরুল ইসলাম তানভীরকে অভিনন্দন জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর