নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ১৩০ পরিবারে ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রবাসীদের আবদুর রশিদ চুকানী বাড়ীর দরজায় এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আবদুল কাদের মির্জা।
এসময় প্রবাসী মাঈন উদ্দিন মিয়ার পক্ষ থেকে মেয়র আবদুল কাদের মির্জার ত্রাণ তহবিলে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তার মেয়ে সরকারি মুজিব কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী ফারিয়া তাসরিন তানজিলা।
এতে প্রবাসীর ভাগিনা ছাত্রনেতা মোঃ আবদুল্লাহ আল মামুন ও আইনুল মারূফসহ স্থানীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাবু হারান চন্দ্র মজুমদার, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক বিমল চন্দ্র মজুমদার, সদস্য প্রবীর চন্দ্র মজুমদার, সন্তোষ চন্দ্র মজুমদার, ধনেশ্বর চন্দ্র মজুমদার, নিরঞ্জন চন্দ্র মজুমদার, পুলিন চন্দ্র মজুমদারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এরআগেও বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মিয়া তাঁর এলাকা চরহাজারী ২নং ওয়ার্ডের অর্ধ শতাধিক হতদরিদ্র অসহায় পারিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন। এবারের বিতরণে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু অসহায় পরিবারে ত্রাণ সহায়তা দেয়ায় ওই সম্প্রদায়ের নেতারা প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস