বার্তা বাজারে সংবাদ প্রকাশ: খাদ্য সহায়তা পেল সেই বেদে সম্প্রদায়

দেশের চলমান করোনা পরিস্থিতিতে সহযোগিতা না পেয়ে দুর্ভোগে ছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ডের পাশে বারাশিয়া নদীর তীরে আটকে পড়া ৪০টি বেদে পরিবার। এ নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা বাজারে সচিত্র সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা পেলেন ওই বেদে সম্প্রদায়ের পরিবারগুলো।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ওই বেদে পল্লীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র সাইফুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কমিশনার আলি আকসাদ ঝন্টু, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের ব্যক্তিগত সহকারী মো. সাইফুল্লাহ, পৌর সচিব মো. মেহেদি হাসান ও জেলা আওয়ামী যুবলীগের সদস্য কামরুজ্জামান কদর প্রমুখ।

বেদে সম্প্রদায়ের সরদার মতি মিয়া জানান, ‘করোনার কারণে আমরা এখানে আটকা আছি। তাই কাজকর্ম সব বন্ধ। পরে এখানের মেয়র সাহেব আমাদের চাল দিয়েছিলেন। সেই চাল শেষ হয়ে গেলে আমরা বেকায়দায় ছিলাম। মেয়ের সাহেব এই খবর পেয়ে আবার আমাদের মাঝে খাবার সামগ্রী দিয়েছেন।’

এবিষয়ে পৌর মেয়র সাইফুর রহমান বলেন, ‘বেদে পরিবারগুলো করোনায় আটকে যাওয়ার কারণে ওদের প্রথমে একবার খাদ্য সহয়তা দেওয়া হয়েছে। তাদের ওই খাদ্য শেষ হওয়ার পর আবার তাদের মাঝে খাদ্য পৌঁছিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে তাদের আবার দেয়া হবে।’

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বার্তা বাজার নিউজ পোর্টালে ‘করোনায় বেকায়দায় বেদে সম্প্রদায়‘ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রকাশের পর পৌর মেয়র জানিয়েছিলেন বেদে সম্প্রদায়ের মাঝে পুনরায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর