করোনা শনাক্তে রাজধানীর শীর্ষ যে ১০ এলাকা

দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। মৃত্যু হয়েছে ১৩১ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৮৫ দশমিক ২৬ শতাংশ রাজধানী ঢাকা শহর ও ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ৪৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা শহরের বাসিন্দা।

ভয়াবহ ছোঁয়াচে এ রোগের সামাজিক সংক্রমণ ঘটায় রাজধানী ঢাকার শতাধিক এলাকায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

শতাধিক এলাকার মধ্যে শীর্ষ দশটি এলাকার মধ্যে রয়েছে- রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজর, মিরপুর, উত্তরা, তেজগাঁও ও মহাখালী।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগের জেলা ও শহরগুলোর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় রোগীর সংখ্যা অনেক বেশি। দেশে মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮ ও নারী ৩২ শতাংশ বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর