চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে চট্টগ্রামের কারা পরিদর্শক ও সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিলেন মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে সন্ধা পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান চট্টগ্রাম কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে রমজান উপলক্ষে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি বার্তাবাজারকে জানান, মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের নির্দেশে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা-পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের জন্যে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে।
যা আজ সকাল হতে সন্ধা পর্যন্ত সম্মানিত মুক্তিযোদ্ধাদের বাসায় বাসায় গিয়ে সকলের অগোচরেই পরিচয় গোপন রেখে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে নিরলস ভাবে পরিশ্রম করেছেন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রনি মির্জা, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সদস্য শাহীন আলম, ছাত্রলীগের ক্রীড়া-সম্পাদক আবু কায়সার তুষার, সহ-সম্পাদক তানভীরুল তানভীর ও তারেকুল ইসলাম সহ প্রমুখ।
কেএ/বার্তাবাজার