নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন রাহাত আহমেদ উজ্জ্বল

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী, এ্যাডভোকেট সাহারা খাতুনের (এমপি) নির্দেশনায় দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগের বিশিষ্ট নেতা রাহাত আহমেদ উজ্জ্বল ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।।

আজ(২৪ এপ্রিল) রোজ শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে “একতা কল্যাণ ফাউন্ডেশন” সরদারবাড়ী এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।।

করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণে সারদেশ যখন সংকটে তখন সমাজের নিম্ম মধ্যবিত্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন এই নেতা।। সামাজিক দুরত্ব নিশ্চিত করে এক-এক করে খাবার বিতরণ করেন তিনি।।

এ সময় রাহাত আহমেদ উজ্জ্বল বলেন- নিজ দায়িত্ববোধ থেকে আমি ও আমার শ্রমিক লীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি সাধ্যমতো চেষ্টা করবো মেহনতী মানুষের পাশে থাকতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ্যাডভোকেট সাহার খাতুন এমপি’র একান্ত সচিব মোঃ মজিবুর রহমান বলেন- দেশ নেত্রীর করোনা মোকাবেলার পদক্ষেপকে স্বাগত। আমরা সাধারণ মানুষের পাশে আছি। যতদিন সংকট মুক্ত হবো না, আমরা কার্যক্রম চালিয়ে যাব। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা আমরা পালনে ব্রত। আমরা সকল অঙ্গসংগঠন করোনা মোকাবেলায় সদা তৎপর।

জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেতা শানীন আহমেদ শাহীন এসময়, সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন। বারবার হাত ধোঁয়া ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার আহবান জানান।

এই ত্রাণ বিতরণে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র একান্ত সচিব মজিবুর রহমান, মোজাফ্ফর হোসেন মোল্লা, শানীন আহমেদ শাহীন, মোঃ সালমান দেওয়ান ও মোঃ সফিউল্লাহ কাওছারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ত্রাণ বিতরণ কার্যক্রমে “একতা কল্যাণ ফাউন্ডেশন” এর সেচ্ছাসেবকবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর