এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ১৬৬টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ও অন্য জনপ্রতিনিধি।
আজ শুক্রবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় ডিএনসিসির তথ্য বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ডিএনসিসি এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ১৬৬টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
আজ ৮ হাজার ৬৫৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ডিএনসিসি কর্তৃক ৭ হাজার ২১ পরিবারকে এবং কাউন্সিলরদের উদ্যোগে ১ হাজার ৫৫ পরিবারের মধ্যে ত্রাণ দেয়া হয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে ১২৮টি এবং অন্যদের উদ্যোগে ৪৫০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুধু ডিএনসিসির পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত মোট ৭৯ হাজার ৬৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ত্রাণের মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, সাবান ও শিশুখাদ্য। এ সব ত্রাণ সামগ্রী ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষদের আবাসস্থলে গিয়ে বিতরণ করা হয়। নিম্ন মধ্যবিত্ত ত্রাণ সামগ্রী প্রত্যাশীদের জন্য ডিএনসিসির নগরভবনে স্থাপিত কন্ট্রোল রুমে দুইটি হটলাইন খোলা হয়। যারা হটলাইনে কল করে ত্রাণের জন্য আবেদন করেছেন, যাচাই-বাছাই সাপেক্ষে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আবাসস্থলে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
করোনাভাইরাস মোকাবেবিলায় ডিএনসিসির ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
বার্তাবাজার/কে.জে.পি