করোনা রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল ছেড়ে পালালো অন্য রোগীরা

একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় অন্য রোগীরা হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে লামার মেরাখোলায় করোনা আক্রান্ত রাশেদা বেগমসহ তার স্বামী জামাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। এ খবর জানতে পেরে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রাত ২ টার মধ্যে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায় তাদের স্বজনরা।বর্তমানে এক করোনা রোগীসহ তার স্বামী হাসপাতালের আইসোলেশনে রয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মোহাম্মদুল হক জানান, একজন করোনা আক্রান্ত নারীকে আমরা ভর্তি করার পরপরই অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে চলে যায়। তবে আমরা ডাক্তার ও নার্সরা সবাইকে সেবা দিতে প্রস্তুত আছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর