কেরাণীগঞ্জে একই পরিবারের ৪ জনসহ ৮ করোনা রোগী শনাক্ত

ঢাকার কেরাণীগঞ্জে একই পরিবারের ৪ জনসহ নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। আক্রান্তদের বয়স ১৩ থেকে ৬৩ বছরের মধ্যে।

আজ ২৪ এপ্রিল (শুক্রবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে একব্যক্তির স্ত্রী ও দুই ছেলেসহ একই পরিবারের ৪ জন সদস্য রয়েছেন। আক্রান্তদের একজনের বাড়ি জিনজিরা ইউনিয়নে। এছাড়া বাকি ৭ জনই শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।

এসময় তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ৮ জন রোগীর মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আরও একজনকে হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া বাকি ৬ জনের শারীরিক অবস্থা ভালো থাকায় তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন।

এ নিয়ে কেরাণীগঞ্জে নতুন করে ৮ আক্রান্তসহ মোট আক্রান্ত ৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ২ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর